সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হল দাসপুরে

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট:
সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হল দাসপুরে। ঘটনাটি ঘটে ১৪ আগস্ট শনিবার দুপুর ১টা নাগাদ দাসপুর থানার রবিদাস পুরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সহদেব দাস নামে এক ব্যক্তির সেপটিক ট্যাঙ্কে সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমেছিলেন মধু দাস এবং কার্তিক সিং নামে দুই শ্রমিক। সেখানে নামার পর বিষাক্ত গ্যাসে তারা অজ্ঞান হয়ে যান।
পাশে কাজ করছিলেন আরও কয়েকজন শ্রমিক। তাদের বাঁচাতে ছুটে আসেন পাপন দিয়াসি এবং বিশ্বম্ভর দাস।সেখানে পাপন এবং বিশ্বম্ভর নামলে তারাও অজ্ঞান হয়ে যান। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর স্থানীয় মানুষজন এবং পাশাপাশি কাজ করা শ্রমিকরা এসে ওই সেপটিক ট্যাঙ্কের দেওয়াল কেটে চার জনকে উদ্ধার করে। চারজনকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মধু দাস(৪৫) এবং কার্তিক সিং(৩৪) কে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *