গোপীবল্লভপুর পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুই

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ জুন:
পথ দুর্ঘটনায়গুরুতর জখম দুই জন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের ধকুণ্ডি শিশু শিক্ষা কেন্দ্রের কাছে ৫ নং রাজ্যে সড়কের উপর।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ইট বোঝাই ট্রাক্টর বাঁধগোড়া থেকে গোপীবল্লভপুরের দিকে আসছিল, সেই সময় ধকুণ্ডির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় গোপীবল্লভপুর থানার পুলিশ ট্রাক্টরে থাকা দুজনকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *