অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি: দ্রুত গতির বাইকের ধাক্কায় গোপীবল্লভপুরে গুরতর আহত এক পথচারী সমেত বাইক আরোহী। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর বাজারের স্টেট ব্যাঙ্কের এটিএমের সামনে ৯ নং রাজ্য সড়কের উপর। ঘটনায় মাথায় গুরুতর চোট লাগে মনোরঞ্জন সিং নামে পাঁচকাহানীয়া গ্রামের এক বয়স্ক বৃদ্ধার। সঙ্গে বাইক চলকেরও গুরতর চোট লেগেছে বলা জানা গেছে।
স্থানীয় সুত্রে খবর, এদিন ভামাল গ্রামের বছর ২৬- এর যুবক রাস্তা দিয়ে দ্রুতগতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মনোরঞ্জনবাবুকে ধাক্কা মারে। ফলে গুরতর আহত হন বাইক চালক সমেত বয়ষ্ক পথচারী দু’জনেই।পরে পুলিশ এবং স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে।

