মালদার হরিশ্চন্দ্রপুরে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী

আমাদের ভারত, মালদা, ১৫ নভেম্বর: মালদায় গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারী এলাকার ঘটনা। বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের পেটে ও পিঠে গুলি লাগে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের মালদার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা। ঘটনার চার জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধদের নাম রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম। বাবা আব্দুল বাসির তৃণমূলের অঞ্চলের সহ সভাপতি। পরিবারের সদস্যরা জানান, এদিন স্থানীয় মালিওর ২ এর কাতলামারী এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন। সেই সময় বিজেপি কর্মী উনসা হকের ভাইপো আব্দুল বারিক দলবল নিয়ে এসে গুলি চালাতে শুরু করে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, উনসা বিজপি করে। ঘটনায় দুই গুলিবিদ্ধকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ও পরে মালদার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বিজেপি বিহার থেকে দুষ্কৃতি নিয়ে এসে এই ঘটনা ঘটাছে। আমরা প্রশাসনের কাছি দাবি জানাবো দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।

জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, তৃণমূল নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘারে দোষ চাপাচ্ছে। তৃণমূলের গোষ্টী কোন্দলের জেরে এই ঘটনা। পুলিশ সঠিক তদন্ত করলে সব পরিস্কার হয়ে যাবে।

জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ঘটনায় চার জনকে অটক করা হয়েছে। এলাকায় পুলিশ টহল চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *