দুই চোরকে হাতেনাতে ধরে গণপিটুনি রায়গঞ্জে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ জুন:
আবারও চুরির ঘটনা রায়গঞ্জ শহরে। তবে এবারে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায় ২ দুষ্কৃতী। তাদের ধরে বেধড়ক গণধোলাই দেয় এলাকার মানুষ। সোমবার সকালে এই ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগরে সেরিকালচার অফিস সংলগ্ন এলাকায়।

প্রাক্তন কাউন্সিলার অভিজিত সাহা জানান, সানু ও বিট্টু নামের ধৃত দুই যুবক মাদকাসক্ত হিসেবে পরিচিত। একাধিকবার এলাকায় চুরির ঘটনায় জড়িত হিসেবে নাম উঠে এসেছে তাদের। প্রতিক্ষেত্রে তাদের পুলিশ গ্রেফতারও করেছে। কিন্তু জেল থেকে বেরোনোর পর আবার একই ঘটনা ঘটায় তারা। তারই ফলস্বরূপ এদিনের ঘটনা।

সোমবার ঐ এলাকারই এক গরিব দুঃস্থ টোটো চালকের টোটোর ব্যাটারি চুরি করে অভিযুক্তরা। যার দাম প্রায় ৩৬ হাজার টাকা। যদিও এদিন হাতেনাতে ধরে তাদের ল্যাম্পপোষ্টে বেঁধে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারমুখী জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *