বেলিয়াবেড়ায় সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: দুই বন্ধু স্নান করতে গিয়ে তলিয়ে গেল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রাম সংলগ্ন সুবর্ণ রেখা নদীতে। ওই দুই কিশোরের নাম চৌরেশ্বর গড়াই (১৫ ) ওরফে আকাশ ও প্রদীপ গড়াই (১৪)। তাঁরা দু’জনই চোরচিতা চৌরেশ্বর হাইস্কুলের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কিছু বন্ধু একসাথে সুবর্ণ রেখা নদীতে স্নান করতে যায়। এরপর চৌরেশ্বর ও প্রদীপ স্নান করতে নামলেও বাকিরা মাছ ধরতে শুরু করে। তবে আচমকা ওই দুই বন্ধু তলিয়ে যায় নদীতে। বাকিরা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে সেখানে পৌঁছোয় বেলিয়াবেড়া থানার পুলিশ। নদীতে তল্লাশি চালাতে বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরি নামানো হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁদের সন্ধান মেলেনি।

ওই এলাকার বাসিন্দা অনুপ খিলাড়ি বলেন, বর্ষায় জলের পরিমাণ বেশি রয়েছে। দুই জন তলিয়ে গিয়েছে। উৎকণ্ঠায় রয়েছেন গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিন সকালে তাদের দেহ উদ্ধার করা হয় গোপীবল্লভপুরের কানপুর সংলগ্ন এলাকা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *