ইটাহারে মহানন্দা নদীতে তলিয়ে মৃত্যু দুই কিশোরের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ জুন: নদীর জলে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরের। যদিও এক জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। এদিন দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্জলের বিষ্টুপুর গ্রামের মহানন্দা নদীতে।

স্থানীয় সুত্রে জানাগেছে, এলাকার রেজাউল হক ও রেহেমূল হকের তিন সন্তান তিন জনেরই বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছরের মধ্যে। তারা বাড়ির পাশে মহানন্দা নদীর জলে তলিয়ে গেলে গ্রামের সাধারণ মানুষ দেখতে পেয়ে ফেরদৌশি খাতুনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও ইমাম হোসেন ও ইকবাল হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার বিধান সভার বিধায়ক মোশারফ হোসেন, ইটাহার থানার আইসি দীপঙ্কর বিশ্বাস, পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রবিদাস, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আনসারুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিধায়ক মোশারফ হোসেন বলেন, খুবি মর্মান্তিক ঘটনা প্রথমে একজনকে মৃত অবস্থায় উদ্ধার হলে স্পিড বোট ও ডুবুরি ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কিছু পরেই আর এক জনের মৃত দেহ উদ্ধার করা হয়। খুব দুঃখ জনক ঘটনা। আমরা ওই পরিবারের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *