পুরুলিয়ার রাঁচি রোডে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিক্ষক

সাথী দাস পুরুলিয়া, ১৭ এপ্রিল: পুরুলিয়া– রাঁচি রোডে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই শিক্ষক। ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া সৈনিক স্কুলের কাছে একটি পেট্রোল বোঝাই ট‍্যাঁঙ্কারের নিচে ঢুকে যায় ওই শিক্ষকদের ইন্ডিগো গাড়ি। ঘটনায় গুরুতরভাবে জখম হয় ওই দুই স্কুল শিক্ষক।

পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব নেপাল মুন্সী ও দিলীপ মাহাত একটি ইন্ডিগো গাড়িতে যাচ্ছিলেন। চাষমোড় দিকে যাওয়ার সময় সৈনিক স্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা ট‍্যাঙ্কারের তলায় ঢুকে যায় ইন্ডিকো গাড়িটি। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। খবর পেয়ে পুরুলিয়া টাউন থানার পুলিশ ও টামনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্ঠায় তাদের উদ্ধার করে দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় টাটা হাসপাতালে। অপর জনকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, দুই ব‍্যক্তি পুঞ্চা থানা এলাকার চিরুগোড়া স্কুলে শিক্ষকতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *