কাঠ পাচার করতে গিয়ে নদিয়ার ভীমপুরে পুলিশের জালে দুই পাচারকারী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: ভীমপুর থানার অন্তর্গত কৃষ্ণনগর মাজদিয়া রাজ্য সড়কের কুলগাছি এলাকায় পুলিশের নাকা চেকিংয়ের সময় ধরা পড়লো একটি অবৈধ কাঠ বোঝায় গাড়ি। জানা যায়, বহু পুরনো এই নিম গাছের গুঁড়ি ওড়িশা থেকে তেহট্টে নিয়ে আসা হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির ভেতরে কাঠের উপর ফুলকপি রেখে পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা ফুলকপির নিচে কাঠের গুঁড়ি দেখতে পান। এরপর সন্দেহ হওয়ায় বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। এরপরই গাড়িসহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুইজনের নাম স্বপন দাস ও বিশ্বজিৎ সরকার। এদের দুজনেই বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *