রোহিঙ্গাদের জন্য জাল নথি তৈরি করত! কলকাতা থেকে হিন্দু নামধারী দুই রোহিঙ্গাকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএফ

আমাদের ভারত, ২১ নভেম্বর: কলকাতা থেকে উত্তরপ্রদেশে পুলিশের সন্ত্রাস দমন শাখার (এটিএফ) হাতে দুই সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেফতার হয়েছে। দুজনে মায়ানমারের বাসিন্দা বলে সন্দেহ করছে পুলিশ।‌ বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। ধৃত দুই রোহিঙ্গা হিন্দু নাম দিয়ে জাল নথি তৈরি করত। নিজেরাও হিন্দু নাম নিয়ে জালনথি তৈরি করেছিল। অনুপ্রবেশকারী চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ভুয়ো নথি তৈরি করে ওই দুই রোহিঙ্গা বাংলাদেশীয় রোহিঙ্গাদের ভারতে আনত। তারপর তাদের লুকিয়ে থাকার ব্যবস্থাও করত।

সম্প্রতি উত্তরপ্রদেশ এটিএফ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যেই কয়েকজন রোহিঙ্গা ও বাংলাদেশী ছিল। ধৃতদের জেরা করতেই উঠে আসে আরও বেশকিছু জনের নাম। জানা যায়, কলকাতায় এই দুজন লুকিয়ে রয়েছে। তারা হিন্দুদের নাম ব্যবহার করে ভুয়ো নথি তৈরি করত। সেই সূত্র ধরেই তল্লাশি চালাতে কলকাতায় আসে উত্তরপ্রদেশের এসটিএফের একটি দল। কলকাতায় থেকে গ্রেফতার করা হয় নুর আমিন ও মহম্মদ জামিল নামে দুজনকে। এদের মধ্যে একজনের নথিতে সুদীপ মাইতি পরিচয় পত্র মিলেছে বলে খবর। ধৃতদের ট্রানজিট রিমান্ডে লখনৌ নিয়ে যাওয়া হবে।

এসটিএফের অভিযোগ ভুয়ো নথি তৈরি করে ওই দুই যুবক বাংলাদেশীয় রোহিঙ্গাদের ভারতে আনত। তারপর তাদের লুকিয়ে থাকার ব্যবস্থা করত। এরপর তাদের ভিন রাজ্যে ছড়িয়ে দিত। উত্তর প্রদেশে পুলিশের ধারণা বাংলাদেশ সহ অন্যান্য জায়গা থেকে মানব পাচারের সঙ্গে এরা জড়িত। এই চক্রের জাল আরো কতদূর ছড়িয়ে আছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *