ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ল দুটি প্রাইভেট গাড়ি, বরাত জোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট:
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুটি প্রাইভেট গাড়ি। ঘটনাটি ঘটেছে ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে সোনামুই বাসস্ট্যান্ড এলাকায়।

ঘটনায় জানা যায়, উক্ত সোনাময়ী বাসস্ট্যান্ডে আজ প্রায় সকাল দশটা নাগাদ একটি বাস এসে দাঁড়ায়। আর ওই বাসটির পেছন দিকে থাকা একটি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে থাকা বাসটিকে ওভারটেক করে বেরিয়ে যাবার সময় উল্টোদিক থেকে আসা আরেকটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এর ফলে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। মারুতি গাড়িটির সামনের চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় একটি টেলিকম সংস্থার বোলেরো গাড়ির সামনের বোনেটের অংশ। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।বরাতজোরে বেঁচে যায় দুটি গাড়িতে থাকা চালক ও অন্যান্যরা। দুর্ঘটনার ফলে সাময়িক যানজট তৈরি হয় পাঁশকুড়া- ঘাটাল রাজ্য সড়কে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে তারা আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *