খড়্গপুর শহরে দিন-দুপুরে প্রকাশ্যে গুলি, ঘটনায় আহত দুই ব্যক্তি

জে মাহাতো, মেদিনীপুর, ২৭ জুলাই: খড়্গপুর শহরে দিন-দুপুরে প্রকাশ্যে গুলিচালানোর ঘটনায় আহত দুই ব্যক্তি। এরা দুজনেই ব্যাঙ্ক কর্মী। তাদের মধ্যে একজন ব্যাংকের নিরাপত্তারক্ষী। এটিএম–এ টাকা ভরতে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে দুষ্কৃতীরা।

প্রাথমিকভাবে  জানা গেছে, আজ মঙ্গলবার  দুপুরে খড়্গপুর শহরের গোলবাজার এলাকাতে দায়িত্বপ্রাপ্ত একটি বেসরকারি সংস্থার কর্মীরা এটিএমে টাকা ভরতে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। এই ঘটনায় এটিএমে টাকা ভরার দায়িত্বপ্রাপ্ত ঐ বেসরকারি সংস্থার এক সুরক্ষা কর্মী ও এক কর্মী সহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। যদিও দুষ্কৃতিরা টাকা নিতে পারেনি। গাড়ি থেকে ব্যাঙ্ককর্মীদের চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসতেই দুষ্কৃতিরা পালিয়ে যায়। আহত দুই কর্মীকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন।

খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে এলাকা থেকে  কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে বলে জানা গেছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *