মেদিনীপুরে ছট পুজোর মঞ্চ ভেঙ্গে আহত দুই ব্যক্তি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: মেদিনীপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত ছট পুজোর মঞ্চ ভেঙ্গে পড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। আজ মেদিনীপুর শহরে কংসাবতী নদীর ডিএভি ঘাটে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে ছট পুজোর বিশেষ আয়োজন করা হয়েছিল। জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়ক, পৌরপ্রধান সহ একাধিক অতিথিরা অনুষ্ঠান মঞ্চ উপস্থিত ছিলেন।

মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অত্যাধিক চাপের কারণে মঞ্চটি ভেঙ্গে পড়ে। এই ঘটনায় ২ পুন্যার্থী অল্প আহত হয়েছেন। তবে জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়ক সহ অন্যান্য অতিথিরা সুরক্ষিত ভাবেই ভাঙ্গা মঞ্চ থেকে নেমে যেতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *