সাতসকালে রাজ্য সড়কে আচমকা গাছের ডাল পড়ে ঘাটালে আহত মোটর সাইকেল আরোহী সহ ২

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: গাছের ডাল ভেঙ্গে রাস্তার উপর পড়ে আহত ২ জন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল–চন্দ্রকোনা রাজ্য সড়কের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। এরফলে বন্ধ হয়ে যায় ঘাটাল–চন্দ্রকোনা রুটের বাস চলাচল।

পুলিশ সূত্রে জানা যায়, একটি বটগাছের ডাল ভেঙ্গে এক মোটরসাইকেল আরোহীর উপর পড়ে গেলে আহত হয় মোটর সাইকেল আরোহী। পাশে থাকা একটি ৪ চাকার গাড়ির উপরও পড়ে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, গাড়ির চালক আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাস্থলে পৌছয় ঘাটাল থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘন্টাখানেক রাস্তা অবরুদ্ধ থাকার পর রাস্তায় পড়ে থাকা ডাল কেটে সরিয়ে দেয় দমকল কর্মীরা। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *