মেশিন ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দু’জন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ আগস্ট: তমলুক থানার কাকগেছিয়া ৪১ নম্বর জাতীয় সড়কে একটি মেশিনভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ মোটর সাইকেল আরোহী। তমলুক থানার পুলিশ এসে আহত ২ মোটর সাইকেল আরোহীকে অ্যাম্বুলেন্সে করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করেছে। আহত দু’জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুই মোটরসাইকেল আরোহীর অবশ্য এখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। দু’জনেরই তমলুক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলের সঙ্গে উল্টোদিকে ভুল পথে চলে আসা একটি মেশিন ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। মেসিন ভ্যানটি রং রুটে আসছিল। মোটরসাইকেল আরোহীরা বুঝে ওঠার আগেই মেশিন ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অন্য জনের আঘাতও গুরুতর। এই সংঘর্ষের ফলে মোটর সাইকেলটিরও যথেষ্ট ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তমলুক থানার জাতীয় সড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়। এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে তমলুক জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। মেসিন ভ্যানটির চালক অবশ্য ঘটনার পর থেকে পলাতক। পুলিশ মেসিন ভ্যানের চালককে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে। গুরুতর আহত জেলা হাসপাতাল ভর্তি দুই মোটর সাইকেল আরোহীর পরিচয় জানার চেষ্টা করছে তমলুক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *