লালগড়ে বাজ্রঘাতে মৃত্যু হল দু’জনের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জুলাই: জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দু’জনে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার পারুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুই ব্যক্তি হলেন সুখদেব সিং (২৫) ও সুসেন সিং বয়স (৪৫)।দু’জনেরই বাড়ি লালগড় থানার পারুলিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে কাজ করার সময় হঠাৎই বৃষ্টি শুরু হয় সেই সময় একটি গাছের নিচে শুকদেব বাবু ও সুরেন বাবু দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হঠাৎই প্রবল জোরে একটি বাজ পড়লে সঙ্গে সঙ্গেই তারা মাটিতে লুটিয়ে পড়েন ল।কিছুক্ষণ পরে এলাকাবাসীরা ওই দুজনকে পড়ে থাকতে দেখে তাদের ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতেই পারুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *