মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই খড়্গপুর থেকে গ্রেফতার দুই কুখ্যাত দুষ্কৃতি

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর:
মুখ্যমন্ত্রী আসার আগে খড়্গপুর টাউন পুলিশের তৎপরতার ধরা পড়লো কুখ্যাত দুই দুষ্কৃতী। আজ পশ্চিম মেদিনীপুর জেলা সফরে মুখ্যমন্ত্রীর আসার আগে খড়্গপুর টাউন পুলিশের বড় সাফল্য মিলল। রবিবার গভীর রাতে শহরের ছোট ট্যাংরা থেকে একটি বন্দুক ও দু রাউন্ড গুলি সহ সাহিল শংকর ও রাজীব কুমার শংকর নামে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ।

জানা গেছে, এদের বাড়ি শহরের একাধিক জায়গায়। ধৃতদের আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরো কেউ জড়িত কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *