সাথী দাস, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি: ডাইনি অপবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশী মধ্যে বিবাদl পরে সংঘর্ষ এবং চললো গুলিl ঘটনায় এক মহিলা সহ তিনজন গুরুতর আহতl ঘটনা পুরুলিয়া টামনা থানার অন্তর্গত কোটলই গ্রামেরl
পুরুলিয়া ১ ব্লকের টামনা থানার অন্তর্গত কোটলই গ্রামের বাসিন্দা পেরি কুমারের পরিবারের সঙ্গে প্রতিবেশী অশোক কুমারের পরিবারের মধ্যে বিবাদ ছিল l অভিযোগ, পেরি কুমার সহ পরিবারের অন্যান্য সদস্যরা মাঝে মধ্যে অসুস্থ হচ্ছিলl আর এর জন্য প্রতিবেশি অশোক কুমার এর স্ত্রীকেই দায়ী করে পেরি কুমারl এমনকি অশোকের স্ত্রীকে ডাইনি বলে অপবাদ দেন পেরি কুমারl ঘটনার প্রতিবাদে গতকাল অশোক কুমার পুরুলিয়া টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেনl এর পরই আজ সকালে দুই পরিবারের মধ্যে বচসা হাতাহাতি শুরু হয়l পেরি কুমারের পরিবারের সদস্য চৈতি কুমার ঘর থেকে হঠাৎ একটি আগ্নেয়াস্ত্র বের করে অশোক কুমারের পরিবারের উপর হামলা করেনl এই ঘটনায় অশোক পরিবারের সদস্য সুভাষ কুমারের হাতে গুলি লাগেl ঘটনায় আহত হন মোট তিন জন।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়l ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশl


