Muslim youth, Bhupal, গাড়িতে কিশোরীকে ধ*র্ষ*ণ ও ধর্ম পরিবর্তনের চাপ দুই মুসলিম যুবকের

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভূপালে। অভিযুক্তরা কিশোরীকে জোর করে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি আসিফ আলি খান নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার। ক্রমে তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। অভিযোগ, কয়েকদিন আগে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নির্যাতিতাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় ওই যুবক। সেখানে উপস্থিত ছিল আসিফের এক বন্ধু। দু’জন মিলে গাড়িতে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীকে বার বার ধর্ম পরিবর্তন করার জন্যও চাপ দিয়েছে আসিফ বলে অভিযোগ।

শুধু তাই নয়, তাদের এই দুষ্কর্মের ভিডিও তোলেন তারা। নির্যাতিতার কাছে ১ লক্ষ টাকা দাবি করে তারা। জানা গিয়েছে, আতঙ্কে কিশোরী চল্লিশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তাতেও রেহাই মেলেনি।

কোনো রকমে প্রাণ বাঁচিয়ে কোনমতে বাড়িতে ফেরে কিশোরী। তারপর গোটা বিষয়টি সে পরিবারকে জানায়। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। অভিযুক্তরা আগে অন্যান্য মহিলাদের সঙ্গেও এই কুকর্ম করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *