বাঁকুড়ায় ওষুধের দোকানে হামলা ও টাকা লুঠের ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতী পোট্রেট পার্লের সাহায্যে গ্ৰেপ্তার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ ডিসেম্বর: পোট্রেট পার্লের সাহায্যে ওষুধের দোকানে হামলা চালিয়ে নগদ ১৬ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। প্রায় তিন সপ্তাহ আগে বাঁকুড়ার জয়পুরে এক ওষুধের দোকানে হামলা চালায় দুই দুষ্কৃতী। দোকানদারকে মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে মোটরসাইকেল চড়ে পালায় তারা। এই ঘটনায় বাঁকুড়ার জয়পুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পর জয়পুর থানা ও সিআইডি তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের পোট্রেট পার্লের সাহায্যে অবয়ব তৈরী করে তল্লাশি শুরু করে সিআইডি ও পুলিশ।তল্লাশিতে দু’জন সন্দেহভাজনকে গ্ৰেপ্তার করা হয়। পুলিশি জিঞ্জাসাবাদে ধৃত দুজন নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। তাদের জেরার সূত্রে পুলিশ মোবাইল ফোন সহ ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে। আজ অভিযুক্ত দু’জনকেই বিষ্ণুপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *