আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ আগস্ট: মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
সোমবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার জানান, গত ২৯ আগস্ট শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানা এলাকা থেকে ২ জন আসামীকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে একটি মাস্কেট, দুটি ৭.৬৫ এম.এম পিস্তল, একটি পাইপগান, চারটি ৭.৬৫ এম.এম, একটি .১২ এম.এম ও .৩০৩ এম.এম -এর ৬ টি গুলি উদ্ধার করা হয়। ধৃতদের আদালতে তোলা পর পুলিশ হেফাজত নেওয়া হয়েছে এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

