মোটর সাইকেল সহ আন্তরাজ্য চোরাই চক্রের ২ পান্ডা গ্রেফতার পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ অক্টোবর: আন্তরাজ্য মোটর সাইকেল চোরাই চক্রের ২ পান্ডাকে গ্রেফতার করল পুরুলিয়ার সদর থানার পুলিশ। ধৃতরা ঝাড়খন্ডের বোকারো জেলার চন্দনকেয়ারি থানার বাসিন্দা লালু কুমার ও পুরুলিয়ার মফস্বল থানার ভুল গ্রামের বাসিন্দা দীপক কুমার কুইরী। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২ টি মোটর সাইকেল উদ্ধার করে।

গত ২৪ ও ২৫ তারিখ পুরুলিয়া শহরের কাপড় গলির মুখ থেকে দুই জনের ২টি মোটর সাইকেল চুরি যায়। মোটর সাইকেল খোয়া যাওয়া এক জনের নাম ভৈরব গড়াই, সে মফস্বল থানার শীতলপুর গ্রামের বাসিন্দা। অন্য জন পুরুলিয়ার রঘুনাথপুর থানার বাসিন্দা জনার্দন কুইরী। দুজনেই পুরুলিয়ার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘাটনার তদন্তে নেমে এই সাফল্য পেল পুলিশ বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ধৃতদের আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে লালু কুমারকে ৬ দিন ও দীপক কুমার কুইরিকে ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে এটি একটি আন্তরাজ্য মোটর সাইকেল চুরি চক্র। এই চক্রে আরো বেশ কয়েকজন থাকতে পারে। তাদের খোঁজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *