সাথী দাস, পুরুলিয়া, ২৯ সেপ্টেম্বর: আন্তরাজ্য মোটর সাইকেল চোরাই চক্রের ২ পান্ডাকে গ্রেফতার করল পুরুলিয়ার সদর থানার পুলিশ। আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে। গত ২৪ ও ২৫ তারিখ পুরুলিয়া শহরের কাপড় গলির মুখ থেকে ২টি মোটর সাইকেল চুরি যায়। তাদের ১ জনের নাম ভৈরব গড়াই মফস্বল থানার শীতলপুর গ্রামের বাসিন্দা। অন্যজন পুরুলিয়ার রঘুনাথপুর থানার বাসিন্দা জনার্দন কুইরি। দু’জনেই পুরুলিয়ার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্ত করে পুলিশ ঝাড়খন্ডের বোকারো জেলার চন্দন কেয়ারি থানার বাসিন্দা লালু কুমার ও পুরুলিয়ার মফস্বল থানার ভুল গ্রামের বাসিন্দা দীপক কুমার কুইরিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২ টি মোটর সাইকেল উদ্ধার করে। আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে লালু কুমারকে ৬ দিন ও দীপক কুমার কুইরিকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে এটি একটি আন্তরাজ্য মোটর সাইকেল চুরির চক্র। এই চক্রে আরও বেশ কয়েকজন থাকতে পারে। তাদের খোঁজ করছে পুলিশ।


