চন্দ্রকোনায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ১

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মে: চন্দ্রকোনায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কৃষ্ণপুর এলাকায়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতবেগে  যাওয়ার সময় কৃষ্ণপুরের বাইদিঘি এলাকায় রাজ্য সড়কের উপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ২ বাইক আরোহীর মৃত্যু হয়। একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। যদিও মৃতদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। চন্দ্রকোনা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে  যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই এলাকায় পরপর দু’দিন দুটি দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *