পুরুলিয়া শহরের গোশালা মোড়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, আহত চালক ও খালাসি

সাথী দাস, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: ঘন কুয়াশায় সাতসকালে বড়সড় দুর্ঘটনা পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায়। স্থানীয় ভাবে জানা গিয়েছে, বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় একটি লরি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর জখম হয় ওই লরির চালক ও খালাসি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে তাদের পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই চালকের চিকিৎসা শুরু হয়।

এদিকে এই ঘটনার জেরে টানা দেড় ঘন্টা ধরে যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনাস্থল পুরুলিয়া -বরাকর রাজ্য সড়ক ও বাঁকুড়া পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়ক সংযোগ স্থলে। পরে পুরুলিয়া সদর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *