ইছাপুর মায়াপল্লী থেকে বন্দুক সহ গ্রেপ্তার ২ সুপারি কিলার, নির্বাচনকে সামনে রেখে চলছে পুলিশি অভিযান

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পুলিশের বিশেষ তদন্তকারীদল ২ কুখ্যাত সুপারি কিলারকে ইছাপুর মায়াপল্লি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জানা গেছে সুজিত সূত্রধর ওরফে শুভ (২৯) এবং সুজন বড়ুয়া ওরফে তোতলা বাবু(২২)।

নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিক পার্থ সারথী মজুমদারের নেতৃত্বাধীন পুলিশের বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে হানা দেয় ইছাপুর মায়াপল্লী এলাকায়। ওই দুই কুখ্যাত সুপারি কিলার ওয়ান শটার বন্দুক সহ মায়াপল্লীর নির্জন রাস্তায় ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় পুলিশ কর্মীরা ধাওয়া করে দুই কুখ্যাত সুপারি কিলারকে ধরে ফেলে। দুই দুষ্কৃতীর কাছ থেকে পুলিশ একটি বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। কি কারনে নির্জন রাস্তায় তারা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় খুন, তোলাবাজি, ছিনতাই, ডাকাতি, ড্রাগ পাচার, অবৈধ অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই এই ২ কুখ্যাত অপরাধীকে খুঁজছিল। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় চলছে ধরপাকর। নোয়াপাড়া থানার পুলিশ ও এই ২ কুখ্যাত সুপারি কিলারকে আসন্ন নির্বাচনের আগেই গ্রেপ্তার করল। ধৃতদের জেরা করে তাদের পুরনো অপরাধের তথ্য তলাশ করছে পুলিশ। মায়াপল্লি এলাকা থেকে এই দুই কুখ্যাত সুপারি কিলার ধরা পড়ায় ওই এলাকায় শান্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *