ডালখোলায় সড়ক দুর্ঘটনায় মৃত ২ আহত ৩

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ আগস্ট: বাস ও বলেরো গাড়ি মুখোমুখি সংঘর্ষে মৃত ২ আহত ৩। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বস্তাডাঙ্গির ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ওই দুই ব্যক্তির নাম মহম্মদ রমজান ও মহম্মদ লাদেন। দুজনেই ডালখোলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লাহাসারার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডালখোলা দিক থেকে আসা একটি বলেরো গাড়ি কিষানগঞ্জের দিকে যাচ্ছিল। সেসময় উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর জখম হয় আরও তিনজন। স্হানীয় বাসিন্দা আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বাসটি ভুল সাইড দিয়ে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্হানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ। পুলিশ মৃত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *