স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ নভেম্বর:
মঙ্গলবার রাতে জলসার গান শুনতে যাবার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের, গুরুতর জখম আরো এক। তিনজনেই বাইকে করে যাচ্ছিল। দাড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, পাঁচখেলা থেকে বাইকে তিনজন পলাশীতে জলসায় যাচ্ছিল। পথে কালীগঞ্জ থানার মীরা ১নং গ্রাম পঞ্চায়েতে পলাশী– বেতাই রোডে পলাশী P.W.D মোড়ের কাছে একটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশী মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত বলে জানায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। মৃত দুই যুবকের নাম আব্দুল মোমিন আহমেদ, বয়স ২৩ বছর ও সেলিম আক্তার মন্ডল, বয়স ২১বছর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

