ঝাড়গ্রামে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত দুই

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ এপ্রিল: মঙ্গলবার দুটি পৃথক দুর্ঘটনায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লকে দুই যুবকের মৃত্যু হয়।

এদিন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার নিচু পাতিনা এলাকায় দুটি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। মৃত যুবকের নাম দিলীপ সরেন, বয়স ২৮ বছর। বাড়ি নয়াগ্রাম থানার ডাহিগ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নয়াগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।

অপরদিকে এদিন বিকেলে সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন ভ্যান উল্টে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম রাজু মাহাত, বয়স ১৯ বছর। বাড়ি সাঁকরাইল থানার সোনাখুলি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *