পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে দু’জনের। সোমবার রাতে মৃত্যু হয় একজনের। আজ সকালে মৃত্যু হয় আরও একজনের।

স্থানীয় সূত্রে জানাগেছে, নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়া গ্রামের কাছে হাতির আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির। ভাতুরবাধি এলাকার বাসিন্দা বাগখুলিয়া এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বাগখালিয়া গ্রামের ফুটবল মাঠের কাছেই ওই ব্যক্তিকে হাতি আক্রমণ করে বলে জানাগেছে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তার। মৃতের নাম মোহন সরেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

অন্যদিকে মঙ্গলবার ভোরে খড়্গপুরের কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরিতে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার। পরপর দু’জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা জঙ্গলমহল জুড়ে।

