জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ আগস্ট:
শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদের কাগলী গ্রামে নিজেদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশু কন্যার। জানা যায়, ওই শিশুদের মা-বাবা জমিতে কাজ করতে যাওয়ার সময় শিশুদের পাশের বাড়ির লোকের কাছে রেখে গিয়েছিলেন। কিন্তু কোন সময় শিশু দুটি পুকুরে ডুবে যায় তা কারোর চোখে পড়েনি। শিশু দুটি ডুবে যাওয়ার পর ভেসে উঠলে বাড়ির লোক এসে তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়।

