জলপাইগুড়িতে করোনায় আক্রান্ত আড়াইশো, প্রতি ওয়ার্ডে টিকা ও বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ পুরসভার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ জুলাই: চলতি মাসে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই’শো ছু্ঁই ছুঁই। প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে নাগরিকদের করোনার টিকা ও বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দফতর ও পুর কর্তৃপক্ষের উদ্যোগে। প্রতিদিনই জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি শহরের অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। বৃহস্পতিবার নতুন করে ২১জন পুর এলাকার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি পুর কর্তৃপক্ষের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২৩ জন। আক্রান্তের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার উদ্যোগ গ্রহণ করল পুর কর্মীরা।

অন্যদিকে শহরে পুরসভার উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে নাগরিকদের করোনার টিকা ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল বলেন, “শহরবাসী আগের থেকে অনেকটাই সচেতন হয়েছেন। আরও সচেতন হতে হবে সকলকে। মাইকিং করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *