দাসপুরে দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকা থেকে এক মহিলার ও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন সকালে রাজনগর গ্রামে ৬৪ বছরের অর্চনা দোলুইকে তার বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় দেখেন বাড়ির লোকজন। তারা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জানাগেছে, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন অর্চনাদেবী।

শুক্রবার সকালে অন্য একটি ঘটনায় দাসপুর থানার কৃত্তিবাসপুরে তারকনাথ দোলুই নামে ২৮ বছরের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন সকালে পার্শ্ববর্তী ডেবরা থানা এলাকার জয়কৃষ্ণপুর গ্রামে একটি গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতে সে ওই গ্রামে তাসের আড্ডায় গিয়েছিল বলে জানাগেছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *