প্রতীতি, ঘোষ, ব্যারাকপুর, ১১ ডিসেম্বর: খড়দহের জয়প্রকাশ কলোনির এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। জানাগেছে, ১লা ডিসেম্বর থেকে নিখোঁজ খড়দহের জয়প্রকাশ কলোনির বাসিন্দা বছর ১৮র রাহুল ঝা। অভিযোগ, রাহুল ঝা কে তারই দুই বন্ধু বাপ্পা ও সুশান্ত খুন করে দেহ লোপাট করে দিয়েছে। এই সন্দেহে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রের খবর ১ ডিসেম্বর নিজের ভোটার কার্ড বানানোর জন্য বাড়ি থেকে বের হয় রাহুল কিন্তু তারপর আর সে বাড়ি ফিরে আসেনি। এরপর বাড়ির লোকেরা অনেক খুঁজে তাদের ছেলেকে কোথাও না পেয়ে অবশেষে খড়দহ থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে রাহুলের ফোন টি উদ্ধার করে এবং তার ফোনের কল রেকর্ডিং চেক করে তারই দুই বন্ধু বাপ্পা ও সুশান্ত নন্দীকে গ্রেপ্তার করে।
পুলিশের এবং রাহুলের বাড়ির পরিজনের সন্দেহ, ত্রিকোন প্রেমের জেরেই খুন হয়েছে রাহুল এবং তার মৃতদেহ লোপাট করে দিয়েছে অভিযুক্তরা।

এই ঘটনা সম্পর্কে নিখোঁজ যুবকের দিদি বলেন,
“আমার ভাই পৌরসভা যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তার পর আর বাড়ি ফেরেনি। ওর মোবাইল অন্য একজনের কাছে দেওয়া ছিল সে ওই মোবাইল ফিরিয়ে দিলে তার থেকে যে তথ্য পেয়েছে পুলিশ তাতে আমাদের ও পুলিশের সন্দেহ যে ওর দুই বন্ধু ই ওকে নিয়ে গিয়ে খুন করেছে।” তবে রাহুলকে খুন করে তার দেহ কোথাও গুম করে রেখেছে কিনা তদন্ত করছে খড়দহ থানার পুলিশ।

