কাকদ্বীপের অক্ষয় নগর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বনকর্মীর

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ আগস্ট: বৃহস্পতিবার দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। নিহতদের নাম দীপঙ্কর নাথ ও আব্দুল ওহাব হালদার। দু’জনেই বন দফতরের কর্মী। এদিন বাইকে চেপে সেচ দফতরের সাথে ম্যানগ্রোভ রোপণের জন্য রওনা দিয়েছিলেন। সেখানে যাওয়ার পথেই কাকদ্বীপের অক্ষয় নগর মোড়ের কাছে লরির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর। ঘটনার পর থেকেই পলাতক লরিটি।

পুলিশ সূত্রের খবর, এদিন দুপুরে নামখানার দিক থেকে কাকদ্বীপে আসছিল বাইকটি, উল্টোদিক থেকে আসছিল লরিটি। তখনই দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে পড়ে থাকা স্টোনচিপের ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। সামনে থাকা দুটি মোটর ভ্যানকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্য জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *