আমাদের ভারত, চাঁচল, ১১ ডিসেম্বর: জমি বিবাদে রক্তারক্তি কাণ্ড। সংঘর্ষে উভয়পক্ষের চারজন জখম হয়েছে। মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের ঘটনা। আহত চারজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচোলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের বাসিন্দা আবেদ আলী তার ভাগে পাওয়া বসতভিটেতে মাটি ফেলে বাড়ি করার সিদ্ধান্ত নেন। এই কথা তার ভাইদের জানালে বড় ভাই দিল মোহাম্মদের ছেলেরা বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। কথা কাটাকাটির সময় বিবাদ চরমে ওঠে। সে সময় ধারালো অস্ত্র দিয়ে আবেদ আলীর ছেলে বেলালের উপর হামলা চালায় বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনায় আহত হয় উভয় পক্ষের চারজন। তড়িঘড়ি চারজনকে প্রথমে মালতিপুর গ্রামীণ হাসপাতাল পরে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চারজন ভর্তি রয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন বেলাল আলী।
এই ঘটনার পর চাঁচোল থানায় অভিযুক্ত ইমরান, দাউদ হুমায়ুনদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আবেদ আলীর পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে চাঁচল থানার পুলিশ সুকুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে।

