স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ মে:
গত কয়েক দিন ধরে অস্বভাবিক গরমে অস্বস্তিতে গোটা বাংলা। অবশেষে শনিবার দুপুরে ব্রজপাত সহকারে স্বস্তির বৃষ্টি আসে। ফলে একটু হলেও স্বস্তিতে রাজ্যবাসী। আর এরই মধ্যে বাজ পড়ে মৃত্যু হল ২ জনের। আহত আরও ২ জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পৃথক দুটি জায়গায়।

শিবপুর গঙ্গা ঘাটের পাশের জমিতে কাজ করছিলেন
৩ জন যুবক। ওই ৩ জন যুবক বজ্রাঘাতের কবলে পড়ে। এদেরকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসককেরা ২ জনকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে কয়েতপাড়ায়
বজ্রাঘাতে আহত আরও দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, তাদের চিকিৎসা চলছে। ঘটনায় আহত এবং মৃতদের পরিবারে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


