পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আর. কে হলে দু’দিনের নাট্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন অধ্যাপক তপন কুমার দে, চেয়ারপার্সন— গিরিশ চন্দ্র ড্রামা ক্লাব।

কর্মশালার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তিনি তাঁর বক্তৃতায় নাট্যচর্চার শিক্ষামূলক ও সামাজিক গুরুত্বের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে এমন কর্মশালার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক পরেশ চন্দ্র জানা এবং রেজিস্ট্রার ড: জয়ন্ত কিশোর নন্দী।

