মামার বাড়ি বেড়াতে এসে জলে ডুবে প্রাণ গেল দুই শিশুর, তপনের মদনাহারের ঘটনায় শোকের ছায়া

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ অক্টোবর: মদনাহারে মামার বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তপন ব্লকের চন্ডিপুর অঞ্চলের মদনাহার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসেছিল ওই দুই শিশু। সম্পর্কে নিজের বোন ওই দুই শিশুর নাম দিয়া বিশ্বাস (৮) এবং দিপ্তী বিশ্বাস(৭)। এদিন দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারা। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পুকুর থেকে দুজনের দেহ উদ্ধার হয়। যে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।

পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *