সামশেরগঞ্জে গঙ্গায় তলিয়ে গেল দুই শিশু

বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৭ অক্টোবর: শনিবার দুপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল পাঁচ শিশু। স্থানীয়দের তৎপরতায় তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ দুইজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকার লোহরপুর ঘাটে। নিখোঁজ দুই শিশু সাকিবুল ইসলাম(৮) ও খাতিজা সুলতানা(৯)। তারা চাচন্ড এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ বাহিনী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *