দুই বাইক চালকের মারপিট, উত্তেজনা জলপাইগুড়ির কদমতলা মোড়ে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুন: সিগন্যাল নিয়ে দুই বাইক চালকের বচসা থেকে মারপিট। ঘটনাস্থলে ট্র‍াফিক পুলিশ থাকলেও বিবাদ মেটাতে পারেননি। স্থানীয় ব্যবসায়ী ও পথচলতি বাসিন্দারা এসে মারমিট থামান। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে।

এক বাইক চালকের ধাক্কায় হাইড্রেনে পড়ে যান অপর বাইক চালক। ড্রেনে বড় পাথর থাকা সত্ত্বেও অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাইক চালক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, এক বাইক চালক স্থানীয় এক দোকানে গিয়েছেন। সেই সময় ট্র‍াফিক সিগন্যাল মেনে অপর বাইক চালক আসছিল। এরপরেই দুই বাইক চালকের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে একে অপরের উপর মারমুখী হয়ে উঠেন বলে অভিযোগ। সেই সময় ঘটনাস্থলে ট্র‍াফিক পুলিশ থাকলেও তাদের বিবাদ মেটাতে পারেননি বলে দাবি স্থানীয়দের। এদিকে দুই বাইক চালক মারমুখী হয়ে উঠলে এক বাইক চালকের মারে হাই ড্রেনে পড়ে যান আরেক বাইক চালক। স্থানীয়রা এগিয়ে আসেন বিবাদ মেটাতে। যদিও কিছুক্ষণ বাদে ট্র‍াফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুটি বাইক বাজেয়াপ্ত করে দুই বাইক চালককে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী চিরঞ্জিৎ মণ্ডল বলেন, “দুই বাইক চালকের মধ্যে মারমিট দেখেই তা থামানোর চেষ্টা করলাম। একজনকে মেরে ড্রেনে ফেলা দেওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *