বারুইপুরে ৯০ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

আমাদের ভারত, বারুইপুর, ১২ জুলাই: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল রবিবার সন্ধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রেল স্টেশন লাগোয়া কিশোর সংঘের মাঠের পাশ থেকে উদ্ধার হয় গাঁজা বোঝাই ট্যাক্সি। এই ঘটনায় অরূপ রায় ও কানাই মন্ডল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। এই ঘটনার পিছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে।

বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, “স্পেশাল অপারেশান গ্রুপের পুলিশকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালাতেই ধরা পড়ে অভিযুক্তরা। এতো বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল এই অভিযুক্তরা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *