পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: নারায়ণগড় ব্লকের বেলদা থানার মান্না অঞ্চলে অঞ্চল অফিসের চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করল বেলদা থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হল চুরি যাওয়া ল্যাপটপ। ধৃত দুই জন ব্যক্তির নাম দিলীপ দাস ও মফিজুল খান।ধৃতদের আজ দাঁতন আদালতে তুলল বেলদা থানার পুলিশ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে বেলদা থানার মান্না অঞ্চলে অঞ্চল অফিসে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটে। আর সেই ঘটনার পর তদন্তে নামে বেলদা থানার পুলিশ। চুরির কারণ এবং সেই সঙ্গে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করতে তৎপর হয় তারা। অবশেষে দিলীপ দাস ও মফিজুল খান নামে দুই ব্যক্তিকে এই চুরির ঘটনায় গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের আজ দাঁতন আদালতে তোলা হয়।

