সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুলাই: মন্দিরে চুরির কিনারা করল পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া গয়না সহ অন্যান্য সামগ্রী। বুধবার ভোর রাতে এই চুরির ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের নডিহা কালী মন্দিরে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। লক্ষাধিক টাকার সোনার গয়না সহ পুজোর সামগ্রী চুরি হয়েছে বলেন জানায় মন্দির কর্তৃপক্ষ।

এই ঘটনার তদন্তে নেমে একদিনের মধ্যেই সাফল্য পায় পুরুলিয়া সদর থানা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ধরে ফেলে দুই দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশির ভাগ চুরি যাওয়া সামগ্রী। এদিন রাতেই ধৃতদের পুরুলিয়া সদর থানায় এনে জেরা শুরু করে পুলিশ। তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে আপাতত তা খতিয়ে দেখা হচ্ছে।


