মাণিকচকে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা, গ্রেফতার দুই

আমাদের ভারত, মালদা, ২০ জানুয়ারি: ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের কিনারায় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ। জোরালো অভিযানে ছিনতাই কাণ্ডে জড়িত দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো মালদার মানিকচক থানার পুলিশ। এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতরা হল শেখ বাসীর মানিকচকের রাজনগর এলাকার বাসিন্দা। অপর ধৃত সেনাউল হক বালুটোলা এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে এসআই দিনবন্ধু দাসের নেতৃত্বে ধৃতদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যদিও এই ঘটনায় ছিনতাই হওয়া টাকা সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গত রবিবার মানিকচকের মোহনা এলাকায় মালদা শহরের ব্যবসায়ী রতন সাহার কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা সামনে আসে। প্রকাশ্য দিবালোকে ওই ব্যবসায়ীকে আটকে নগদ ৫৫ হাজার টাকাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে মানিকচক থানার পুলিশ। তদন্তে এই দুই ব্যক্তির জড়িত থাকার ঘটনা সামনে আসে পুলিশের কাছে। এরপরে বুধবার গভীর রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃত দুই জনকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। সাথে জিজ্ঞাসাবাদ চালিয়ে ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *