টিটাগড়ে জোড়া খুন, নিহত ২ ভিক্ষুক

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ জুলাই: টিটাগর রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দুই ভিক্ষুকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল স্টেশন চত্বরে। মৃতদের মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।

অন্যান্য দিনের মত সারা দিন ভিক্ষাবৃত্তি করার পর বৃহস্পতিবার রাতেও দুই ভিক্ষুক টিটাগড় রেল স্টেশনে এসে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে স্টেশনে আসা নিত্য যাত্রীরা স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ওই দুই ভিক্ষুকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। তারাই আরপিএফ’কে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং মৃতদেহ গুলি উদ্ধার করে নিয়ে যান। সম্ভবত টাকার জন্যই তাদের খুন করা হয়েছে বলে অনুমান করছেন স্টেশনের অন্যান্য হকার ও নিত্য যাত্রীরা।

অল বেঙ্গল হকার্স ইউনিয়নের নেতা রাজেশ দাসের অভিযোগ, স্টেশন চত্বরে থাকা কিছু নেশাগ্রস্ত মানুষরা টাকার জন্য খুন করেছে ওই ভিক্ষুকদের। একজনকে মেরে ফেলতে দেখায় অপরজন কেউ খুন করে তারা। তিনি এদিন বলেন, “ভিক্ষুকদের কাছে সব সময় কিছু না কিছু টাকা থাকে। আর এই স্টেশনে থাকা কিছু নেশাগ্রস্ত লোক আছে যারা টাকার জন্য ওই ভিক্ষুকদের মধ্যে প্রথমে এক জনকে মেরেছে আর ওপর ভিক্ষুক সেটা দেখে ফেলায় তাকেও পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে থাকতে পারে।”

মৃত দুজনের মধ্যে একজনের পরিবারও রয়েছে। সেই পরিবারকে দমদম আরপিএফ দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *