সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ মার্চ: ১৪৪ ধারা জারি করে আদালতের নির্দেশ অনুসারে উত্তর ২৪ পরগনার বাগদার নলডুগারিতে তিনটি অবৈধ দোকান ভাঙ্গলো প্রশাসন। বাগদা ব্লকের নলডুগারি বাজারে শ্যামলী বিশ্বাস তার বাড়ির সামনে
পিডাব্লিউডির জায়গার উপরে বেআইনি ভাবে তিনটি দোকান উচ্ছেদ করার মামলা করেছিলেন ২০ বছর আগে।

অভিযোগ, শ্যামলীদেবীর বাড়ির সামনে পিডাব্লুডির জাগায় এলাকার বাসিন্দা রতন কুমার বারুই, মানব পান্ডে ও বুদ্ধদেব পান্ডে অবৈধ ভাবে দোকান নির্মাণ করেছিল। শ্যামলী বিশ্বাস আদালতে মামলা করার পর দীর্ঘ কুড়ি বছর সেই মামলার শুনানিতে দোকান গুলি ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এদিন হাইকোর্ট সাম্প্রতিক পিডাব্লিউডি’র জায়গার উপরে থাকা দোকান তিনটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুসারে ম্যাজিস্ট্রেট ও ব্যাপক পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বুধবার সকালে ওই দোকান তিনটি ভেঙ্গে দেওয়া হয়। রতনবাবু, মানব পান্ডে ও বুদ্ধদেব পান্ডের দোকান ভাঙ্গতে গেলে প্রাথমিক ভাবে রতনবাবুর এক আত্মীয়া লিপিকা নামে এক মহিলা গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার হুমকি দেয়। তাকে আটক করেছে পুলিশ।
তাঁর বক্তব্য, একমাত্র রুটি-রুজির ভরসা ছিল তাঁদের এই দোকান। দোকান ভেঙ্গে দেওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছে তিনটি পরিবার।

