পরিত্যক্ত মাঠে সুরঙ্গে আটক ২২ জন যুবক, এই অভিযোগে চাঞ্চল্য সুখচরে, পুলিশ, গোয়েন্দাদের উপস্থিতিতে চলছে খোড়াখুড়ি

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ এপ্রিল: পানিহাটির সুখচর নর সিংহ ঘাট রোডে একটি পুরনো নির্মাণ ও সেই সংলগ্ন মাঠ রয়েছে সুরঙ্গ তাতে আটক রয়েছে ২২ জন যুবক এই অভিযোগ ওঠায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এলাকাটি বালক ব্রহ্মচারীর আশ্রমের পাশে। যার জেরে আজ সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে খড়দা থানার পুলিশ, গোয়েন্দা। সিআইসি–র আধিকারিকরা এসে খোড়াখুড়ির কাজ শুরু করেছে।

অভিযোগ, বিহারে এক বাসিন্দা বিহারের গাগৌড়ি থানায় অভিযোগ জানায় যে বালক ব্রহ্মচারী আশ্রমের সামনে একটি পরিত্যাক্ত মাঠ রয়েছে, সেখানে সুরঙ্গ আছে। আর তাতেই আটকে রাখা হয়েছে ২২ জন যুবক’কে। সেখানে তাকেও আটকে রাখা হয়েছিল, তবে সে পালিয়ে এসেছে।

সূত্রের খবর তার পর বিহার পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপর তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে কথা বলে এবং সেই মত গতকাল থেকেই তদন্ত শুরু করে খড়দা থানার পুলিশ। গতকাল পুলিশ ওই অভিযোগ কারীকে নিয়ে এসে ওই মাঠ পরিদর্শন করে যায়।

পরিত্যক্ত জমিতে জঙ্গল থাকায় তদন্তের কাজ চালাতে অসুবিধা হয়। তারপর আজ সকাল থেকে গোটা জমির জঙ্গল পরিষ্কার করা হয়। তারপর আজ সকাল থেকে শুরু হয়েছে গর্ত খোড়ার কাজ।

তবে এই ঘটনায় রহস্য দানা বাঁধছে। এলাকা বাসিন্দারা হতবাক এই ঘটনায়। তাদের বক্তব্য, তারা কোনও দিন এই ধরনের কিছু দেখেননি। তবে সকলের মধ্যেই তৈরী হয়েছে কৌতুহল। এখনো সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *