দাঁতনে প্রসাদ খেয়ে অসুস্থ কুড়িজন 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: দাঁতনে হরিমঞ্চ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রসাদ খেয়ে এলাকার প্রায় কুড়ি জন ব্যক্তি অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার অন্যান্য অসুস্থদের চিকিৎসার জন্য স্থানীয় খডুরুই গ্রামীণ হাসপাতালের দুই চিকিৎসকের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীদের একটি দল তাদের বাড়িতে গিয়ে ওষুধপত্র দিচ্ছেন। 

জানা গেছে, দাঁতন দু’নম্বর ব্লকের উত্তর শ্যামসুন্দরপুর গ্রামে ননী গোপাল দাস নামে এক ব্যক্তির বাড়িতে হরি মঞ্চ প্রতিষ্ঠা উপলক্ষ্যে স্থানীয়দের খাবার আয়োজন করা হয়। সেই খাবারে কোনো কারণে বিষক্রিয়া ঘটে থাকতে পারে বলে মনে করছেন পরিবারের লোকজন ও উপস্থিত চিকিৎসকরা। প্রায় কুড়ি জন ব্যক্তি এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। তাদের জ্বর, বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *