স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ:
মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার হল ১২ জন। নদিয়ার
চাপড়া থানার পুকুরিয়া লজের ঘটনা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ সেখানে হানা দেয়।

পুলিশ সুত্রে জানা যায়, মোট ১২ জন যুবক যুবতীকে এই চক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয়। আগেই প্রশাসনের কাছে খবর ছিল ওই লজে অসামাজিক কাজকর্ম চলছে। আর এরপরই প্রশাসন এই লজে হানা দিয়ে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে ১২ জনকে। এদের মধ্যে বেশ কয়েকজন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং কয়েকজন গৃহবধূ। সর্বশেষ পাওয়া খবর এরা প্রত্যেকেই এখন প্রশাসনের হেফাজতে। এরা প্রত্যেকেই নদিয়া জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে। তবে এই ব্যাপারে অনেকেই মুখ খুলতে নারাজ। তবে তদন্তের কারণে এই বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।


